ঢাকাWednesday , 13 May 2026
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছে বিএনপির নেতাকর্মীরা, নিরাপত্তায় মাঠে কাজ করছে এসএসএফের,

admin
May 13, 2026 2:23 pm
Link Copied!

কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছে বিএনপির নেতাকর্মীরা, নিরাপত্তায় মাঠে কাজ করছে এসএসএফের,
মো আশিকুর রহমান রাসেল, কুমিল্লা

সড়ক পথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা চান্দিনা হয়ে কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাস্থল পরিদর্শনে এসএসএফ ও বিএনপির নেতারা। ১২ ই মে সারাদিন ব্যাপী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন, বিএনপি নেতাকর্মী ওএসএসএফের সদস্যরা। অপরদিকে
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক নেতারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।

আগামী শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী চাঁদপুর জেলা সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে আয়োজিত এক পথসভায় অংশ নেবেন। ওই দিন বেলা ১১টায় বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে তাঁর যাত্রাবিরতির কথা রয়েছে। তবে এর পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় লোকমুখে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো কিছুক্ষণ সময়, অপেক্ষা করবেন বলে জানা গেছে, তবে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোন তথ্য পাওয়া যায়নি,

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ ও সাজসজ্জার কাজও চলছে।
এ বিষয়ে কুমিল্লার
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করে প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তদারকি করছেন। মাঠ গোছান, নিরাপত্তাব্যবস্থা জোরদার, জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে ব্যাপক কর্মতৎপরতা।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থল সশরীরে পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।