বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি–২০২৬ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দেশের যুবসমাজকে মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কুমিল্লার তরুণ সমাজসেবক আবু হানিফ মুন্সী-কে কেন্দ্রীয় আহ্বায়ক, মাহবুবুর রহমান সবুজ-কে যুগ্ম আহ্বায়ক এবং গোপালগঞ্জের হাসানুর রহমান সিয়াম-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় তরুণদের নিয়ে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নবগঠিত এ আহ্বায়ক কমিটি আগামী ৬০ কার্যদিবস দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবা, রক্তদান, সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে— মানবিকতা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে সমাজ পরিবর্তনের কাজে এগিয়ে আসার জন্য।
সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন,
“যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
শেষে সংগঠনের সার্বিক কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশনায়
বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন
কেন্দ্রীয় কার্যালয়: মোহাম্মদপুর, ঢাকা মহানগর উত্তর, ঢাকা-১২০৭।
আঞ্চলিক প্রধান কার্যালয়: উত্তর দুর্গাপুর, আদর্শ সদর, কুমিল্লা।

