ঢাকাMonday , 11 May 2026
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় শান্ত ইসলাম (২১) নামে এক যুবকের

admin
May 11, 2026 1:39 am
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় শান্ত ইসলাম  নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুর ২টার দিকে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া আঞ্চলিক সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিমপাড়ার মরহুম জায়েদ মিয়ার নাতি শান্ত ইসলাম মোটরসাইকেলযোগে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইছাপুরা মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত ইসলামকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ এবং ছাত্রদল নেতা সাজ্জাদ মারুফ জানান, শান্ত ইসলাম ছোটবেলা থেকেই খাড়াতাইয়ায় তার নানা জায়েদ মিয়ার বাড়িতে বেড়ে উঠেছেন। বুড়বুড়িয়া হাজী মার্কেটে তার একটি চটপটির দোকান ছিল। তার মামার নাম সোলাইমান। নিহত শান্ত ইসলামের পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তিনি লাল মিয়ার ছেলে।

তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, বন্ধু ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।