ঢাকাSunday , 10 May 2026
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বুড়িচং পুকুরে ডুবে দুই বছরের শি*শুর মর্মা*ন্তি*ক মৃ*ত্যু।

admin
May 10, 2026 12:48 pm
Link Copied!

কুমিল্লার বুড়িচং পুকুরে ডুবে দুই বছরের শি*শুর মর্মা*ন্তি*ক মৃ*ত্যু।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে সাফুয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৯মে) সকালে উপজেলার ভারেল্লা এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফুয়ান ওই গ্রামের ফয়সাল আহাম্মাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কংশনগর বাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ী আলা উদ্দিন ভূইয়া জানান, এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়।
এদিকে শিশু সাফুয়ানের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Uncategorized সর্বশেষ