ঢাকাSunday , 10 May 2026
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, অনলাইন জুয়ারুসহ গ্রেপ্তার-৪

admin
May 10, 2026 1:33 pm
Link Copied!

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, অনলাইন জুয়ারুসহ গ্রেপ্তার-৪

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং এক অনলাইন জুয়ারুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া সিআর সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় মৃত শাম মিয়ার বাড়ির উত্তর পাশে ব্রিজ সংলগ্ন হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফারুকুল ইসলাম উপজেলার ২নং শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাগর (২০) নামের এক যুবককে অনলাইনে জুয়া খেলার সময় গ্রেপ্তার করেন।
এছাড়া পৃথক অভিযানে সিআর সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররেণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Uncategorized সর্বশেষ