কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সড়ক জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই সড়কটি এতদিন তাদের চলাচলের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী মহল হঠাৎ করে সড়কটি বন্ধ করে দেয়, যার ফলে এলাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এটি একটি আবাসিক এলাকা, যেখানে রয়েছে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবহৃত এই পথটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছেন। তারা দ্রুত সড়কটি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ মহম্মদ সালাউদ্দিন বলেন,
“এই সড়কটি জনগণের সম্পদ—এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এখানে চাঁদা দাবির কারণে সরকারি রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শরিফ নামে এক ব্যক্তি, যিনি নিজেকে বিএনপির নবব্য নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন, তার বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি পূর্বে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন, আর এখন বিএনপির নাম ব্যবহার করে এমন অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই—এ ধরনের কোনো কার্যক্রম বিএনপির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দল কখনোই জনভোগান্তি সৃষ্টি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। ময়নামতি ইউনিয়নের বিভিন্ন স্থানে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে তা অবশ্যই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—দ্রুত সড়ক নির্মাণ কাজ পুনরায় চালু করা হোক এবং জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করা হোক।”
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আরাফাত রহমান স্মৃতি সংসদ এর কুমিল্লা মহানগরী সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ বশির উল্লাহ
হাজী আঃ খালেক
মোঃ কামাল হোসেন
মোঃ গোলাম →
মোঃ সোবহান হোসেন →
মোঃ জাকির হোসেন (জামাল) →
মোঃ আলী আকবর সরকার →
মোঃ নুরুল ইসলাম →
মোঃ শামসু মিয়া →
মোঃ জসিম উদ্দিন →
মোঃ মাসুদ মণ্ডল →
মোঃ মঞ্জুর আলম
মানববন্ধন ও সংবাদ সম্মেলনের বিষয়কে কেন্দ্র করে ঘটনাস্থলে কুমিল্লার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত হন। তারা পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানান এবং খুব দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা—প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই দীর্ঘদিনের ব্যবহৃত সড়কটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।ব

