কুমিল্লার বুড়ি মাদক বিরোধী অভিযান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আলোচনা ও প্রতিবাদ সভা।
মো রেজাউল হক রাজু, বুড়িচং উপজেল প্রতিনিধি,
মজলিসপুর (উল্লাম) কাজী বাড়িতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল বাসার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরঞ্জিত বড়ুয়া এবং প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মনজুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ তফাজ্জল হোসেন বাবুল এবং কৃষিবিদ ড. কে এম হাসান সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোঃ সাহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজী রাজিব আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কাজী মোহাব্বত আলী। এছাড়াও সাংবাদিক রেজাউল করিম, ইতালি প্রবাসী সাবেক ছাত্রনেতা মোঃ শরিফ উদ্দিন, যুবদলের নেতা মোঃ ওসমান গনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংস করে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী করে তোলে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন, অভিভাবক ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন তারা। সভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যা

