ঢাকাSunday , 19 April 2026
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি, জরিমানা ও তেল জব্দ

ashik
April 19, 2026 6:01 pm
Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি, জরিমানা ও তেল জব্দ
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল অকটেন বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এবং বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মা ও শিশু হাসপাতালের বিপরীতে অবস্থিত হাজী লতিফ স্টোরে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ প্রমাণিত হলে দোকানের স্বত্ত্বাধিকারী আমির হোসেন (৪০), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- কংশনগর ঈদগাহ বাড়িকে পেট্রোলিয়াম বিধিমালা ২০১৮ এর বিধি ১২০ এবং পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয় ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়; পাশাপাশি ১৫ লিটার অবৈধ তেল জব্দ করা হয় এবং প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Uncategorized সর্বশেষ