ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কুমিল্লায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।
এ উপলক্ষে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি উপস্থিত থেকে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। কুমিল্লা প্রান্ত থেকে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একযোগে কুমিল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
কুমিল্লার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ রোজী আকতার, সিভিল সার্জন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুমিল্লায় সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় । এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম গ্রহণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা—
সবার সম্মিলিত অংশগ্রহণেই গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত পরিচ্ছন্ন কুমিল্লা।

