ঢাকাMonday , 29 December 2025
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা-৭ চান্দিনা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন।

ashik
December 29, 2025 11:46 am
Link Copied!

চান্দিনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন পত্র দাখিলচান্দিনা  জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে দুপুর থেকে বিকাল পর্যন্ত ৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক এর কার্যালয়ে এবং ১ জন প্রার্থী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এর কার্যালয়ে তাদের মনোনয়ন দাাখিল করেন।এদিন সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন- বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান খাঁন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মো. জয়নুল আবেদীন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মুফতি এহতেশামুল হক রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এর কার্যালয়ে তাদের মনোনয়ন দাাখিল করেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আরও একটি মনোনয়নপত্র দাখিল করেন।

চান্দিনা (কুমিল্লা)ঃ কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনয়ন পত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

চান্দিনা (কুমিল্লা)ঃ কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।