ঢাকাWednesday , 24 December 2025
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ৭ চান্দিনা বিএনপি’র মনোনয়ন পেলেন ডক্টর রেদওয়ান আহমেদ

ashik
December 24, 2025 4:22 pm
Link Copied!

দশ হাজার নেতাকর্মী বিএনপি’তে যোগদান
বিএনপি’র মনোনয়ন পাওয়ায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল নেতাকর্মীদের

। চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি ।

বিএনপি’তে যোগদান করেছেন এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সন এর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিতে যোগদেন তিনি। এর মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা, পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮ হাজারেরও বেশি নেতাকর্মী এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন। এর আগে তিনি নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) এর রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি নেতাকর্মীদের সাথে ভিডিও কনফান্সের মাধ্যমে জরুরী বৈঠক করেন। বৈঠকে সর্ব সম্মতিক্রমে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিএনপিতে গ্রহণ করেন।
সন্ধ্যায় চান্দিনায় কর্মরত সাংবাদিকদের এসব তথ্য জানান বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি আরও জানান, তার নেতৃত্বে এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, একেএম শামসুল হক মাস্টার, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু তাহের সহ সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের ১০ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
এদিকে বিএনপিতে যোগদানের পর তার নির্বাচনী এলাকা চান্দিনায় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ সহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
বুধবার বিকেলে বিএনপি নেতা অধ্যক্ষ আবু তাহের এর নেতৃত্বে উপজেলা সদরে ধানের শীষ প্রতীক হাতে আনন্দ মিছিল বের করে তার নেতাকর্মীরা। মাধাইয়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেম এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মাধাইয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জোয়াগ, মহিচাইল, নবাবপুরসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল বের করে ড. রেদোয়ান আহমেদ এর নেতাকর্মী ও সমর্থকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।