ঢাকাFriday , 19 August 2022
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলেন স্পিকার

admin
August 19, 2022 5:15 am
Link Copied!

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে তিনি ঢাকা পৌঁছান।

যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপ, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠান, সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক করেন স্পিকার।এছাড়া রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র‍্যাটেজিক স্টাডিজে বৈঠকসহ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে শোক দিবস পালন, ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএসের সঙ্গে কয়েকটি বৈঠক শেষে তিনি ঢাকা পৌঁছেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।