ঢাকাWednesday , 29 April 2026
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার চান্দিনায় মাইজখার ইউনিয়নের কুদ্দুস মিয়া নামে এক প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার দায়ের করা সংবাদ সম্মেলন। 

ashik
April 29, 2026 10:10 am
Link Copied!

কুমিল্লার চান্দিনায় মাইজখার ইউনিয়নের কুদ্দুস মিয়া নামে এক প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার দায়ের করা সংবাদ সম্মেলন।

ঢাকা মহানগরের বনানী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় প্রবাসে অবস্থানরত এক ব্যক্তির নাম জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মোঃ নাজমুল হোসেনের বাবা কুদ্দুস মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন এবং ঘটনার সময়ও তিনি দেশে ছিলেন না। তবুও একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলার আসামি করেছে।
সংবাদ সম্মেলনে মোঃ নাজমুল হোসেন বলেন, আশরাফুর রহমান অন্তর নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং কীভাবে বা কোন পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও তারা অবগত নন। তিনি আরও অভিযোগ করেন, কোনো সঠিক তদন্ত ছাড়াই তার বাবার নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক।
ভুক্তভোগী পরিবার দাবি করে, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং একজন প্রবাসী, সৎ উপার্জনকারী মানুষকে এভাবে মিথ্যা মামলায় জড়ানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বনানী থানার মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, কুদ্দুস মিয়ার বিদেশে অবস্থানের বিষয়টি যথাযথ যাচাই এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরিবারটি আরও জানায়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের মাধ্যমেই ন্যায়বিচার পেতে চায়। গণমাধ্যমের সহযোগিতায় সত্য উদঘাটনের আশাও ব্যক্ত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।