বুড়িচংয়ে অকটেন নিয়ে দ্বন্দ্বে প্লাস্টিকের ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধে আহতের ছয় দিন পর এক যুবকের মৃত্যু
ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় অকটেন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্লাস্টিকের ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধে আহতের ৬ দিন পর এক যুবকের মৃত্যু হয়েছে। অপর দিকে একই ঘটনায় ৩ যুবক আহত হয় এর মধ্যে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় মৃত্যুবরণ করেন তানভীর ইসলাম (২১)।
স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার ৮ এপ্রিল অকটেন নিয়ে দ্বন্দ্বের জেরে ধস্তাধস্তির সময় জ্বলন্ত বিড়ির আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে গেছে দুটি প্লাস্টিক ফ্যাক্টরি। এতে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন তিন যুবক এবং কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার ১৮ এপ্রিল বিকেলে বুড়িচং উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে টানাহেঁচড়া ও ধস্তাধস্তির সময় একটি জ্বলন্ত বিড়ির আগুন পাশের প্লাস্টিক কারখানায় পড়ে যায়। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি প্লাস্টিক ফ্যাক্টরির প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন স্থানীয় তিনজন— ওহেদ ভুঁইয়ার ছেলে মো. সোলাইমান (৩২), নজরুল ইসলাম নজা'র ছেলে তানভীর হোসেন (১৯) এবং শরীফ মিয়ার ছেলে মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান,
“আমরা তখন ফ্যাক্টরিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে দৌড়ে বের হয়ে কোনোমতে প্রাণে বাঁচি। কিন্তু আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। এখন আমরা নিঃস্ব হওয়ার উপক্রম।” এদিকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অগ্নিদগ্ধ হয়ে আহতের ৬ দিন পর শাহ দৌলতপুর গ্রামের নজরুল ইসলাম নজা'র ছেলে তানভীর হোসেন (১৯) পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যু বরন করেন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের মাতম বইতে থাকে।
সৌরভ মাহমুদ হারুন
ব্রাহ্মণপাড়া , কুমিল্লা
০১৭১৯৫৫২২৬৪
ই-মেইলে ছবি আছে।
সম্পাদক ও প্রকাশক: মো আশিকুর রহমান (রাসেল) ঠিকানাঃ হাজি আলি মেনশন চান্দিনা ও ফরিদ সুপার মার্কেট নিমসার বুডিচং কুমিল্লা মোবাইল 01818-777879 01818-666768
2025 comilla71tv