ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী আটক
। চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করছে ইলিয়টগঞ্জ হাইওয় থানা পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রোয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশরে একটি টিম মাধাইয়া ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে খালেক মিষ্টান্ন ভান্ডারের সামনে একটি প্রাইভেটকার তল্লাশি করে রাসেল মিয়া নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক রাসেল মিয়া, বড়গুনা জেলার, সদর থানার, সাহেরো হাওলা গ্রামের, গোলাম মোস্তফার ছেলে।
ঘটনার পর ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত থেকে জব্দ তালিকা প্রস্তুত করেন এবং আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় নিয়ে আসেন।
এব্যাপারে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন,
আমি সংগীয় অফিসার ফোর্সসহ চান্দিনা থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পার্শে খালেক মিষ্টান্ন ভান্ডারের সামনে গোপনসূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আসামি রাসেল মিয়া (২৯)কে ২০কেজি গাজাসহ আটক করি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো আশিকুর রহমান (রাসেল) ঠিকানাঃ হাজি আলি মেনশন চান্দিনা ও ফরিদ সুপার মার্কেট নিমসার বুডিচং কুমিল্লা মোবাইল 01818-777879 01818-666768
2025 comilla71tv